Pages

Saturday, March 23, 2013

বেকড চিকেন ( তেল ছাড়া )


উপকরণ :                                                   

মুরগি ৪ টুকরা
ধনে পাতা ১/২ কাপ
পুদিনা পাতা ১/২ কাপ
রসুন কোয়া ২ টেবিল চামচ
লবন স্বাদমত
লেবুর রস ২ টেবিল চামচ
দই ২ টেবিল চামচ ( ননী মুক্ত )
গোল মরিচ ১ ১/২ চা চামচ
ধনে গুড়া ১ চা চামচ

প্রণালী :

মুরগির টুকরো গুলোকে ধুয়ে শুকিয়ে নিন |
এখন হামানদিস্তায় গোল মরিচ ভেঙ্গে নিন |
এতে রসুন কোয়া দিয়ে থেতলে নিন |
এখন এতে ধনে পাতা ও পুদিনা পাতা দিয়ে থেতলে একটি মিশ্রণ তৈরী করুন |
এই মিশ্রণ একটি পাত্রে নিয়ে সাথে ধনে গুড়া, লেবুর রস, লবন ও দই এর সাথে ভালো করে মেশান |
একন এই মিশ্রণ মুরগির টুকরো গুলোতে মেখে নিন এবং ১ ঘন্টার জন্য মেরিনেট করে রাখুন |
ওভেনকে pre heat করুন ৩৭৫ F
ওভেন proof non stick pan এ মুরগির টুকরোগুলো সাজান |
ঢাকনা বা এলুমিনিয়াম ফয়েল দিয়ে ঢেকে ৩৫ মিনিট বেক করুন |
pan ওভেন থেকে বের করে নিন এবং চুলায় দিয়ে তরল পদার্থ শুকিয়ে যাওয়া পর্যন্ত এবং মুরগির টুকরো গুলো সোনালী রং ধারণ করা পর্যন্ত রান্না করুন |
সালাদের সাথে পরিবেশন করুন |

Friday, March 22, 2013

চিকেন মাশরুম কারি

উপকরণ :


মুরগি ৭৫০ গ্রাম ( মাঝারি আকারে কাটা )
মাশরুম ২০ টা
টমেটো ১ টা ( মাঝারি )
পেঁয়াজ ১ টা ( মাঝারি )
রসুন ৫-৭ কোয়া
আদা ১ ইঞ্চি
হলুদ গুড়া ১ চা চামচ
লাল মরিচ গুড়া ১ চা চামচ
জিরা গুড়া ১ চা চামচ
ধনে গুড়া ১ চা চামচ
লবন স্বাদমত
অলিভ অয়েল প্রয়োজনমত


প্রণালী :

আদা, রসুন, পেঁয়াজ নিয়ে মিশ্রণ তৈরী করুন |
মাশরুম ভালো করে ধুয়ে ১/৪ আকারে কেটে নিন |
কড়াইতে তেল দিন আর তেল গরম হলে তাতে আদা,রসুন,পেঁয়াজের মিশ্রণটা দিন |
তেল আলাদা হয়ে যাওয়া পর্যন্ত ভাজুন |
এতে বাকি মসলা দিন ও ১ থেকে ২ মিনিট ভাজুন |
এখন মুরগির টুকরো, মাশরুম ও টমেটো দিন |
লবন দিন |
ঢেকে মধ্যম আঁচে মুরগি নরম হওয়া পর্যন্ত রান্না করুন |
পরিবেশন করুন |

Thursday, March 21, 2013

বিফ ঝাল ফ্রাই(Spicy beef fry)



উপকরণ :

গরুর মাংস ২০০ গ্রাম

পেঁয়াজ ৩ টা ( কিউব করে কাটা )

টমেটো ২ টা ( কিউব করে কাটা )

কাপ্সিকাম ১ টা ( কিউব করে কাটা )

জিরা গুড়া ১/২ চা চামচ

ক্রিম ১/২ চা চামচ

আদা রসুনের রস ১ টেবিল চামচ

হলুদ গুড়া ১/২ চা চামচ

মরিচ গুড়া ১/২ চা চামচ

ধনে গুড়া ১/২ চা চামচ

লবন স্বাদমত

প্রণালী :

মাংস ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো করে নিন |

সব উপকরণ একসঙ্গে মিলিয়ে কড়াইতে তেল দিয়ে গরম হলে হালকা নাড়াচাড়া করুন |

ঢাকনা দিয়ে ২০ মিনিট ঢেকে রাখুন |

তারপর পরিমানমত লবন দিয়ে কিছু সময় পর নামিয়ে পরিবেশন করুন |


Wednesday, March 20, 2013

দই বড়া(dahi bara)


উপকরণ :                           

দই ১/২ কাপ
ভুনা জিরা মসলা ১/২ চা চামচ
মরিচ গুড়া ১/৪ চা চামচ
কাঁচা মরিচ ১ টা
ধনে পাতা ১ চা চামচ
লবন স্বাদমত

বড়ার জন্য :

সাদা ডাল ১০০ গ্রাম
বেকিং পাউডার ১/২
লবন ২ চা চামচ
তেল ভাজার জন্য

চাটনির জন্য 
:

তেঁতুল ২ টেবিল চামচ
চিনি ২ টেবিল চামচ
লবন সামান্য


প্রণালী :

সাদা ডাল ভালো করে ধুয়ে ১ ঘন্টা পানি তে ভিজিয়ে রাখুন |
সামান্য পানি দিয়ে ডালের মসৃন মিশ্রন তৈরী করুন |
বেকিং পাউডার দিন ও ভালো করে মেশান |
একটি পাত্রে পানি নিন ও সাথে লবন দিন |
কড়াইতে তেল দিন বড়া ভাজার জন্য |
তেল গরম হলে ১ টেবিল চামচ সমান ডালের মিশ্রণ নিয়ে তেলে দিন |
যখন বড়া ফুলে উঠবে ও বাদামী বর্ণ হবে তখন উল্টিয়ে দিন ও ওপর পিঠ বাদামী বর্ণ করে ভাজুন |
বড়া উঠিয়ে নিয়ে লবন মিশ্রিত পানিতে দিন |
বাকি সব বড়া ও লবন মিশ্রিত পানিতে ভিজিয়ে নিন |
চাটনি বানানোর জন্য কড়াইতে ১/২ কাপ পানি সেদ্ধ করতে দিন |
তেঁতুল ২-৩ টেবিল চামচ পানিতে ভালো করে মেশান ও সেটা কড়াইয়ের পানিতে মিশিয়ে দিন |
এখন চিনি ও লবন মেশান এবং ফুটতে দিন ও মাঝে মাঝে নাড়ুন |
চাটনি যখন ঘন হয়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে নিন |
দই বানানোর জন্য একটু পাত্রে দই নিন সাথে ১/২ কাপ পানি দিন |
লবন মেশান ও ভালো করে ফেটে নিন |
দই মসৃন হতে হবে না বেসি ঘন না বেশি পাতলা |
বড়া গুলুকে সাজানোর জন্য একটি পরিবেশন পত্র নিন |
এখন বড়া গুলোকে লবন মিশ্রিত পানি থেকে বের করে চেপে পানি বের করে দিন এবং পরিবেশন পাত্রে সাজিয়ে নিন |
এখন দই বড়া গুলোর ওপরে ছড়িয়ে দিন |
এখন বড়া গুলোর উপরে চাটনি ছড়িয়ে দিন যাতে প্রত্যেক বড়ার উপর চাটনি পড়ে |
মরিচ গুড়া ও ভুনা জিরা গুড়া এর উপর ছিটিয়ে দিন |
শেষে মরিচ কুচি ও ধনেপাতা কুচি ছিটিয়ে দিন |
ঠান্ডা পরিবেশন করুন |

চিলি চিজ টোস্ট

উপকরণ :                             

পনির ৫০ গ্রাম

ডিম ২ টা

পাউরুটি ৫ টা

ময়দা ৪ টেবিল চামচ

কাঁচ মরিচ ২ টা

লবন স্বাদমত

                                                                                                                  তেল প্রয়োজনমত

প্রণালী :

পাউরুটির সাইড গুলো কেটে নিন তার পর এটাকে ৪ টুকরো করুন |

একটি পাত্রে ডিম ফেটে নিন |
পনির গুড়া করে ডিমের সাথে মেশান |

এখন এটার সাথে ময়দা, কাঁচা মরিচ ও লবন মেশান |

কড়াইতে তেল দিতে গরম করতে দিন |

এখন পাউরুটির কাটা টুকরো নিয়ে এক দিকে ২ টেবিল চামচ পরিমান ডিম মিশ্রণ দিন |

তত্ক্ষনাৎ তেলে টুকরোটি দিন যে দিকে মিশ্রণ দেয়া হয়েছে সেই দিকটা তেলের দিকে দিন |

এখন দু'দিক দিয়ে স্বর্ণালী বাদামী করে ভাজুন |

গরম গরম পরিবেশন করুন |



Tuesday, March 19, 2013

গ্রিল চিকেন..


উপকরণঃ


১। মুরগি আস্ত ১টা
২। আদাবাটা ১ টেবিল চামচ
৩। টমেটো সস ১ টেবিল চামচ
৪। রসুনবাটা ১ চা চামচ
৫। মরিচের গুঁড়া ১ টেবিল চামচ
৬। টক দই সিকি কাপ
৭। লেবুর রস ১ টেবিল চামচ
৮। তন্দুরি মসলা ১ টেবিল চামচ
৯। পোস্তদানাবাটা ১ টেবিল চামচ
১০। জায়ফল, জয়ত্রি, এলাচ, দারচিনি, বিট লবণ, জিরা ও পাঁচফোড়ন মিলিয়ে গুঁড়া করা ১ চা চামচ
১১। কেশর ১ চিমটি
১২। ঘি বা মারজারিন ৪ টেবিল চামচ
১৩। লবণ পরিমাণমতো
১৪। চিনি ১ টেবিল চামচ
১৫। পেঁয়াজ বেরেস্তা আধা কাপ
১৬। সাদা গোলমরিচ গুঁড়া সিকি চা চামচ



প্রণালিঃ


আস্ত মুরগি কাঁটা চামচ দিয়ে কেচে সব মসলা ও লবণ দিয়ে এক ঘণ্টা রেখে দিন। অল্প মসলা তুলে 

আলাদা করে রাখুন। এবার ২০০ ডিগ্রি তাপে ওভেনে ৪০-৪৫ মিনিট অথবা চুলায় কয়লার 

আগুনে গ্রিল করুন। পোড়া পোড়া হলে নামিয়ে রাখুন। পাত্রে ঘি বা মারজারিন দিয়ে মুরগির 

অবশিষ্ট মসলা ও বাকি উপকরণগুলোর সঙ্গে টক দই ও পেঁয়াজ বেরেস্তা ভেঙে সামান্য পানি দিয়ে 

কষিয়ে ভুনা করে নামাতে হবে। ভুনা মসলার সঙ্গে গ্রিল করা মুরগি ভালোভাবে মাখিয়ে নানরুটি 

অথবা পরোটার সঙ্গে পরিবেশন।







   

Monday, March 18, 2013

কমলা ভোগ

উপকরণ:             


১. ফুল ক্রিম দুধ,


২. সামান্য সুজি,


৩. অরেঞ্জ ফ্লেবার,


৪.হলুদ ফুড কালার

৫. চিনি,

৬. জল.


 প্রণালী:

দুধটাকে ছানা বানিয়ে নাও। এবার ছানার জল সম্পূর্ণভাবে ঝরিয়ে ছানাটাকে ভালোভাবে মাখতে হবে। যখন একদম ভালো করে মাখা হয়ে যাবে তখন সামান্য সুজি, একটু 
অরেঞ্জ ফ্লেবার আর সামান্য হলুদ ফুড কালার দিয়ে দাও। ভালো করে মিশ্রণটি ফেটাতে হবে যাতে color টা ভালোভাবে মিশে যায়। এবার প্রেসার কুকারে জল ও চিনি দিয়ে ফোটাতে বসিয়ে দাও, রস বানানোর জন্যে। যখন টগবগ করে ফুটতে থাকবে তখন ঐ ছানা-সুজির মিশ্রণ থেকে ছোট ছোট গোলা বানিয়ে প্রেসার কুকারে দিয়ে দাও। আমি রসের মধ্যেও সামান্য  অরেঞ্জ ফ্লেবার দিই । এরপর প্রেসার কুকারে whistle টা খুলে দিয়ে আমি 25-30 মিনিট রেখে দিই। ব্যস হয়ে গেল রেডি কমলাভোগ।