Pages

Monday, March 11, 2013

রসকদম



উপকরণঃ


১. ছানা ১ কাপ

২. মাওয়া ১ কাপ (মিষ্টির দোকানেরটা)

৩. চিনি আধা কাপ

৪. চিনির দানা প্রয়োজনমতো


প্রণালীঃ 


ছানা, মাওয়া ও চিনি একসঙ্গে মিলিয়ে জ্বাল করতে হবে। হালুয়ার মতো দলা বেঁধে উঠলে এবং 

প্যান থেকে ছেড়ে এলে নামিয়ে নিতে হবে। হালকা গরম থাকতে থাকতে ছোট ছোট গোল্লা 

বানিয়ে চিনির দানার মধ্যে গড়িয়ে নিতে হবে। গোল্লা চালানোর সময় হাতে শিরা লাগিয়ে নিতে 

হবে। পরে ঠান্ডা হলে সাজিয়ে পরিবেশন করুন।


মাওয়া তৈরিঃ

গুঁড়া দুধ আধা কাপ, 

আইসিং সুগার ২ টেবিল চামচ, 

ঘি ১ টেবিল চামচ, 

গোলাপ জল ১ চা চামচ। 

সব একসঙ্গে মিলিয়ে চালনি দিয়ে চেলে নিতে হবে

মিস্টি (কালাকান্দ)


উপকরণ : 

দুধ ২ কাপ,

টকদই ১ টেবিল চামচ, 

কনডেন্সড মিল্ক ১ টিন, 

চিনি ১ টেবিল চামচ।


প্রণালি : 

মোটা প্যানে দুধ ফুটিয়ে দই দিয়ে ছানা কেটে নিতে হবে। এই ছানার মিশ্রণে 

কনডেন্সড মিল্ক ও চিনি দিয়ে অল্প আঁচে ভুনতে হবে। ভুনতে ভুনতে শুকিয়ে 

প্যানের গা থেকে ছেড়ে এলে বড় ছড়ানো ডিশে ঢেলে ঠান্ডা হলে টুকরা করে 

কেটে সাজিয়ে পরিবেশন।

Saturday, March 9, 2013

ইলিশ পোলাও


উপকরণঃ


পোলাও এর চাল ৫০০ গ্রাম   

ইলিশ মাছ 

আদা বাটা ১ চা চামচ  

রসুন বাটা ১/২ চা চামচ  

টকদই ১ কাপ 

লবন (পরিমাণমতো) 

দারুচিনি ২ টুকরা  

এলাচ ৩ টি  

পেয়াজ বাটা ৪ কাপ 

পেয়াজ স্লাইস ১/২ কাপ  

পানি ৪/৫ কাপ  

কাঁচামরিচ ১০/১২টি  

চিনি ১ চা চামচ  

তেল হাফ কাপ
 

প্রস্তুত প্রণালী:


১. প্রথমে মাছগুলো আঁশ ছাড়িয়ে মাঝের অংশগুলো টুকরো করে নিতে হবে। তারপর মাছের 

টুকরোগুলো আদা, রসুন, লবণ ও দই মেখে ১৫ থেকে ২০ মিনিট রেখে দিতে হবে।


২. এরপর একটি পাত্রে তেল গরম করে তাতে দারুচিনি, এলাচ দিয়ে তেল গরম হলে তাতে পেঁয়াজ 

দিয়ে মসলা কষাতে হবে। মসলা কষানো শেষে তাতে মাছ দিয়ে অল্প আঁচে ২০ মিনিট ঢেকে রাখতে 

হবে। এরই মধ্যে চিনি ও কাঁচামরিচ দিয়ে একবার নেড়ে দিতে হবে।


৩. পানি শুকিয়ে যখন তেল ভেসে উঠবে তখন পাত্রটি চুলা থেকে নামিয়ে মাছগুলো উঠিয়ে 

আলাদা পাত্রে রাখতে হবে।


৪.আলাদ একটি পাত্রে ২ টেবিল চামচ তেল নিয়ে তাতে স্লাইস করে 

কাঁটা পেঁয়াজগুলো ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হলে পেঁয়াজগুলো তুলে ফেলতে হবে। 

তারপর একই পাত্রে পোলাওর চাল ঢেলে ভালোভাবে নাড়তে হবে। এরপর মাছ কষানো 

মসলাগুলো এই পাত্রে দিয়ে নাড়তে হবে।


৫. সবশেষে পানি ও পরিমাণমতো লবণ দিয়ে ১০ মিনিট ঢেকে রেখে নামিয়ে ফেলুন।


৬. পরিবেশনের সময় ইলিশ পোলাও এর উপরে ভাজা পেয়াজ দিয়ে পরিবেশন করুন।

Tuesday, March 5, 2013

ইলিশ কোপ্তা

উপকরণঃ                               

১. ইলিশ মাছ ৬ টুকরো,

২. মরিচ বাটা,

৩. আদাবাটা ১ চা-চামোচ,

৪. পাতিলেবুর রস ২ চা-চামোচ,

৫. গ রম মসলা গুড়ো ১ চা-চামোচ,

৬. ঘি ও তেল (৩ টেবিল চামোচ),

৭. লবন স্বাদ মত  


প্রনালীঃ 

মাছের সাথে ১+২+৩+৭ সব এক সাথে মাখিয়ে  এক ঘন্টা রেখে দিন । এবার ঘি ও তেল এক সাথে 

গরম করুন | মসলাসহ মাছ গরম তেলে ছেরে চুলার তাপ কমিয়ে দিন । ভালো ভাবে ভাজা হলে 

গরম মসলা গুড়ো ছড়িয়ে দিন ।










Monday, March 4, 2013

মুরগীর মাংসের রোস্ট রান্না





উপকরণ:



মুরগীর মাংস ১ কেজি (কিংবা ৬/৭টা লেগ পিস নিতে পারেন)


- জয়ফল (১টা ফল ১০ কেজির জন্য ব্যবহার হয়) সামান্য


- জয়ত্রী ১/২ চা চামচ


- চিনা বাদাম ৪ চা চামচ (বাটা বা গ্রাইন্ড করা)


- দারুচিনি – ৪ টুকরা (হাফ ইঞ্চি)


- এলাচি – ৩/৪ টা


- কিসমিস ১০/১২ টা


- অলু বোখারা ৩/৪ টা


- আদা ১ টেবিল চামচ


- রসুন দেড় টেবিল চামচ


- ধনিয়া ১ চা চামচ


- জিরা ১ চা চামচ


- কাঁচা মরিচ পেষ্ট/ বাটা/ গ্রাইন্ড (ঝাল বুঝে) ৩ টেবিল চামচ


- টক দই এক কাপের অর্ধেকের কম


- চিনি ১ চা চামচ


- পরিমান মত লবন


- তেল পনে এক কাপ

- টোমেট স্চ ২ চামোচ

- পেঁয়াজ কুঁচি এক কাপ (বেরেস্তার জন্য, সামান্য লবন যোগে পেঁয়াজ ভেজে তুলে রাখলেই 

বেরেস্তা হয়ে যায়)





প্রনালীঃ 

দই এবং পেঁয়াজ কুঁচি ছাড়া বাকী সব কিছু পাত্রে নিয়ে ভাল করে চিকেনের সাথে মিশিয়ে ফেলুন 

এবং মিনিট বিশেকের জন্য রেখে দিন।


কড়াইতে তেল গরম করে তাতে পেঁয়াজ কুঁচি সামান্য লবন দিয়ে ভেজে বেরেস্তা বানিয়ে তুলে 


রাখুন।


বেরেস্তা তুলে সেই তেলে মশলা মেশানো চিকেন দিয়ে দিন, তেল লাগলে আরো দিয়ে দিতে 


পারেন। পাত্র ধুয়ে এক কাপ পানিও দিন, দই দিয়ে দিন।


মিনিট তিরিশেকের জন্য হালকা আগুনের আঁচে ঢাকনা দিয়ে রেখে দিন।


যদি মুরগীর মাংস না নরম হয় তবে আরো পানি (গরম হলে ভাল) দিতে পারেন। মাংস নরম ও 


মোলায়েম হয়ে পড়বে।মাংস পুরোপুরি হয়ে আসার আগে বেরেস্তা দিয়ে দিন এবং হালকা আঁচে 


ভাল করে নেড়ে নিন।ঝোল কেমন রাখবেন তা আপনি ভেবে নামিএ নিন।

Saturday, March 2, 2013

হালিম স্পাইসি মাসালা


     










উপকরণ: 

মাংস রান্নার জন্য যা যা লাগবে : 

মাংস  কেজি
পেঁয়াজ৩০০ গ্রাম
আদা ২০ গ্রাম
রসুন ৩০ গ্রাম
ধনে গুঁড়া ২০ গ্রাম
হলুদগুঁড়া  টেবিল চামচ
মরিচ গুঁড়া  টেবিল চামচ
এলাচ গুঁড়া টেবিল চামচ
দারচিনি গুঁড়া  টেবিল চামচ
জিরা ভাজা গুঁড়া ২০গ্রামতেল ১০০ গ্রাম।

হালিমের ডাল রান্নার জন্য যা যা লাগবে : 

মসুরেরডাল ৫০ গ্রাম

মটর ডাল ৫০ গ্রাম

মুগ ডাল ৫০ গ্রাম

মাষকলাইয়েরডাল ১০০ গ্রাম

চাল ৫০ গ্রামগম ৫০ গ্রাম

ধনে গুঁড়া  চা-চামচ,

আদা বাটা  চা-চামচ

রসুন বাটা  চা-চামচ

মরিচ গুঁড়া চা-চামচ

হলুদ আধা চা-চামচ

লবণ স্বাদমতো


প্রস্তুত প্রণালি : 


একটি পাত্রে তেল গরম করুন। গরম তেলেপেঁয়াজ ভাজুন যতক্ষণ পর্যন্ত না হালকা খয়েরি রঙ ধারণ করে। সবমসলা একে একে পাত্রে ঢালুন। মাংস ঢালুন এবং রান্না 
করুন।আরেকটি পাত্র চুলায় দিন এবং তাতে। ডালচাল এবং সব উপকরণঢেলে রান্না 
করুন। রান্না হয়ে এলে মাংসটি ডালের পাত্রে ঢেলে দিন। 

পরিবেশন করতে যা যা লাগবে : 


পেঁয়াজ ভাজাকাঁচাআদাসবুজ মরিচমিন্ট পাতাধনেপাতা কুচিজিরার গুঁড়া 
ভাজা,লাল মরিচ ভাজা গুঁড়া  লেবু । গরম গরম পরিবেশন করুন





চিকেন ঝাল মাসালা কারি


উপকরণঃ

১। চিকেন ১৭৫ গ্রাম 

২। ক্যাপসিকাম ৫০ গ্রাম

৩। গাজর ১০০ গ্রাম 

৪। পেঁয়াজ পাতা ৫০ গ্রাম 

৫। ডিম (সাদা অংশ১টা 

৬। কর্নফ্লাওয়ার সামান্য 


৭। আদা পরিমাণমতো

৮। রসুন পরিমাণমতো
৯। মরিচ পরিমাণমতো

১০। লবণ স্বাদমতো

১১। টেস্টিং সল্ট সামান্য

১২। হোয়াইট পেপার

১৩। চিনি পরিমাণমতো

১৪। সয়াসস পরিমাণমতো

১৫। তিলের তেল পরিমাণমতো


প্রণালীঃ 

চিকন করে পরিষ্কার চিকেন কেটে নিতেহবে। তারপর লবণ  কুসুম ছাড়া ডিমের সাদাঅংশ বা 

লালা একসঙ্গে মেশাতে হবে। 
এরপরকর্নফ্লাওয়ার  পানি দিয়ে মাখাতে হবে। এই মিশ্রণহালকা তেলে আগুনের ওপর বসিয় 

দিতে হবে।মিশ্রণ তেলে ফ্রাই হয়ে যখন ফুটে উঠবেতখনরসুন  আদা দিতে হবে। এরপর বাকি 

মসলাগুলোএক এক করে দিয়ে নাড়তে হবে। মাংস নরমথাকতেই নামিয়ে ফেলতে হবে।এই 

খাবারটি স্টিমডরাইস এবং ফ্রাইড রাইসের সঙ্গে পরিবেশন করা যায়।