Pages

Sunday, March 17, 2013

চিকেন পপক্রন














উপকরণ :

মুরগির বুকের মাংস ( ছোট ছোট টুকরা, হাড় বিহীন
 )

আদা রসুন বাটা ১ টেবিল চামচ

গোলমরিচের গুড়া ২ চা চামচ

লবন স্বাদমত

মরিচ গুড়া সামান্ন

ডিম ১ টা ( ফেটানো )

বিস্কুটের গুড়া ১ কাপ

মাখন ২ টেবিল চামচ

তেল পরিমান মত

১ টেবিল চামচ ময়দা



প্রণালী :

১) প্রথমে মাংস ধুয়ে তাতে আদা ও রসুন বাটা এবং স্বাদমত লবন দিয়ে আধা সেদ্ধ করুন । 

২) এবার ডিম ,মরিচ গুড়া, মাখন, লবন,ময়দা সব এক সাথে মাখিয়ে ক্রিমের মত প্রলেপ বানাতে হবে।

৩) এবার মাংসের টুকর গুলর গায়ে এই প্রলেপ মাখিয়ে নিতে হবে।

৪) তারপর এর উপর বিস্কুটের গুড়া মাখিয়ে ডিপ ফ্রিজে রেখে দিন।

৫) এবার গরম ডুবন্ত তেলে ভেজে তুলুন । গরম গরম পরিবেশন করুন |

সন্দেশ












উপকরণ :                                                                                                  

১. দুধ (২ লিটার)                                                                                                           

২. চিনি (৩/৪ কাপ)

৩. লেবুর রস (১ ১/২ টি)                                                                              

৪. মাখন (১/২ চামচ)




প্রণালী :

দুধ ফুটিয়ে তাতে লেবুর রস দিয়ে প্রথমে ছানা বানাতে হবে। ছানা থেকে ভাল করে জল ছেঁকে 

নিতে হবে। ছানা আর চিনি আগে থেকে মিক্স করে নিতে হবে। কড়াতে অল্প মাখন লাগিয়ে 

হালকা আঁচে ছানা আর চিনির মিশ্রনটাকে নাড়তে হবে। ঘন হয়ে এলেই ঠান্ডা করে সন্দেশের 

মোল্ডে নানারকম আকারে সন্দেশ তৈরি করা যাবে।

Saturday, March 16, 2013

গোলাপ জাম...।


উপকরণ : 

১. মিল্ক পাউডার (৩ কাপ)


২. ময়দা (১ কাপ) + বেকিং পাউডার (১ টেবল চামচ) অথবা


ময়দা (১/২ কাপ) + selfrasing flour(১/২ কাপ) + বেকিং পাউডার ( ১ টেবল চামচ)


৩. ঘি (২ টেবল চামচ)


৪. ছোট এলাচ পাউডার (১ চা’চামচ)

৫. চিনি (৫ কাপ)


৬. জল (৭ কাপ)


৭. প্যাকেট বা ফ্রেস ক্রীম (২৫০মিলি বা তারও কম)


৮. তেল (২৫০মিলি) + ঘি (২ টেবল চামচ) [ ভাজার জন্য ]


৯. গোলাপ জল 


১০. জাফরান 


প্রণালী : 


প্রথমে রসটা তৈরী করো। এটা এক তারের রস হবে, প্রয়োজনে আরও একটু চিনি দিতে পারো। 


এইবার ময়দা, মিল্ক পাউডার, বেকিং পাউডার, ১ টেবল চামচ গলানো ঘি, এলাচ পাউডার ভালো 

করে মিশিয়ে ক্রীম দিয়ে ধীরে ধীরে মাখো। আটা মাখার মতো নরম হওয়া চাই ডো টা। বাকি ঘি 

ডো তে মাখিয়ে দাও। যদি মনে করো তবে সামান্য ক্রীম এর সাথে জাফরান মিশিয়ে দিতে পারো 

ভালো গন্ধের জন্য। ঘি মাখানোর আগেই ওটা দিতে হবে। এইবার ওই dough থেকে লেচি নিয়ে 

গোল্লা পাকাও। তেল ও ঘি ভালো করে গরম করে নাও। তারপর গ্যাসটা কমিয়ে দাও। আস্তে আস্তে 

৩-৪টে করে ছাড়ো। দুপিঠ ভালো করে গাঢ় বাদামী করে ভেজে তোলো। সবগুলো ভেজে গরম 

রসে ফেলো। ১-২ মিনিট ফুটিয়ে গ্যাস বন্ধ করে দাও। ঠান্ডা হলে ওতেও গোলাপ জল ১ টেবল 

চামচ মেশাতে পারো। এরপর ২-৩ ঘন্টা রেখে পরিবেশন করো। তবে পরিবেশন করার সময় 

মাইক্রোওয়েভ এ গরম করে দিলে ভালো হয়। নরম তুলতুলে গুলাব জামুন তৈরী।


গুড়ের-পানতোয়া







উপকরণ : 

ছানা ২ কাপ, 
ময়দা আধা কাপ, 
মাওয়া দেড় কাপ, 
গুড় ১ টেবিল চামচ, 
এলাচ গুঁড়া সামান্য, 
ঘি সোয়া ৩ টেবিল চামচ,
খাবার সোডা আদা চা চামচ, তেল ভাজার জন্য।


প্রণালী : 

ছানা গ্রেট করে নিন। অন্য পাত্রে ঘি, ময়দা, সোডা, গুড়, এলাচ গুঁড়া একসঙ্গে মিশিয়ে নিন। 

এবার ছানার সঙ্গে মেখে গোল্লা বানিয়ে ডুবো তেলে ভেজে নিন। ভাজা হলে নামিয়ে সঙ্গে সঙ্গে 

সিরায় ডুবিয়ে দিন। এভাবে কয়েক ঘণ্টা রাখুন।


সিরা : 

পানি ৪ কাপ, গুড় ২ কাপ। একসঙ্গে জ্বাল দিয়ে সিরা করে নিন।

Friday, March 15, 2013

চাপ....(গরুর মাংসের)









উপকরণ :

গরুর মাংস ৫০০ গ্রাম (কুঁজের হলে ভালো হয়), 
আদা বাটা ১ চা চামচ, 
রসুন বাটা আধা চা চামচ, 
টক দই ২ টেবিল চামচ, 
শুকনা মরিচ বাটা ১ চা চামচ, 
জায়ফল কোয়ার্টার ভাগ, 
জিরা সিকি চা চামচ, 
জয়ত্রী ৩টি, গোলমরিচ সিকি চা চামচ, 
 দারুচিনি ২ টুকরা, 
এলাচ ছোট ২টি ও বড় ১টি সব একসঙ্গে গুঁড়া করে নিতে হবে। পেঁয়াজ মোটা করে কাটা ২টি (বড়), 
পেঁয়াজ বেরেস্তা ২ টেবিল চামচ, 
খোসাসহ কাঁচা পেঁপে বাটা ১ টেবিল চামচ, 
সরিষার তেল আধা কাপ, 
সয়াবিন তেল সিকি কাপ, 
 কর্নফাওয়ার ১ টেবিল চামচ, 
লবন পরিমাণমতো ।


প্রণালী :


মাংসের সঙ্গে সবকিছু মাখিযে ২-৩ ঘন্টা রাখতে হবে । এবার তাওয়ায় তেল দিয়ে মাখানো মাংস অল্প আঁচে 

কষাতে হবে। কালচে রং এলে মাখা মাখা অবস্থায় নামিয়ে নিতে হবে।


ফ্রাইড চিকেন






















উপকরণ ঃ

মুরগি = ৬-৭ টুকরা করে কাটা

সয়া সস = ২ টেবিল চামচ

টম্যাটো / চিলি সস =১ টেবিল চামচ

দুধ =১ টেবিল চামচ

মেয়নেজ / মাখন = ২ চা চামচ অথবা ঘি = ১ চা চামচ

পেঁয়াজ বাটা=১ চা চামচ

রসুন বাটা= দেড় চা চামচ

আদা বাটা = ১/২ চা চামচ

বেকিং পাউডার = ১ চা চামচ

ময়দা =৬ টেবিল চামচ

লবণ, গোলমরিচ গুঁড়া, মাস্টার্ড গুঁড়া = পরিমাণ মতো

তেল = পরিমাণ মত (ভাজার জন্য)


প্রণালী ঃ


মুরগির টুকরো সয়া সস, টম্যাটো / চিলি সস ,দুধ,মেয়নেজ / মাখন / ঘি ,পেঁয়াজ, আদা, রসুন বাটা 

মেখে ৩-৪ ঘণ্টা রেফ্রিজারেটরে রেখে দিন ।

এবারে শুকনো ময়দায় লবণ,বেকিং পাউডার,গোলমরিচের গুঁড়া, মাস্টার্ডের গুঁড়া মিশিয়ে নিন ।

মুরগি টুকরো 

গুলোতে এই মিশ্রণ ভালকরে চারপাশে মাখিয়ে নিন ।ডুবো তেলে , অল্প আঁচে,সোনালী করে 

ভেজে তুলুন।


বি.দ্রঃ মুরগির টুকরায় ময়দা মাখানোর সময় হাত শুকনা রাখুন । এতে ময়দা দলা পাকিয়ে যাবেনা ।

Wednesday, March 13, 2013

আলু পরটা ইজি...






















উপকরণঃ


১) ৪/৫ টি আলু সিদ্ধ ও ভরতা করা

২) ১টি পেয়াজ (কুচি কুচি মিহি কোরে কাটা)

৩) ১ টি মরিচ  (কুচি কুচি মিহি কোরে কাটা) আথবা ১/২ চা চামচ মরিচ গুড়া

৪) ১ টেবিল চামচ গরোম মসলা গুড়া 

৫) ১ টেবিল চামচ আম চুর/সুকনা আম পাউডার (ফ্লেবার এর জন্ন)

৬) লবন (পরিমান মত)

৭) ঘি/তেল

৮) ময়দা/আটা পরিমান মত

প্রস্তুত প্রনালিঃ


১) প্রথমে , আলু সিদ্ধ করে ছিলে নিতে হবে ।









২)  সব মসলা মিসিয়ে নিয়ে আলু ভরতা করতে হবে ।











৩) রুটির ডো বানিয়ে নিতে হবে। এবার রুটি বানাতে হবে।










৪) এবার রুটির উপর আলুর ভরতা পরিমান মত রাখতে হবে।












৫) এবার এর উপর আর ও একটা রুটি দিয়ে চারপাস চেপে দিতে হবে।












৬) এবার রুটি বেলে ফেলতে হবে।












৭) এবার তেল/ঘি দিয়ে ভাজতে হবে । আলু পরটা রেডি....।



*এটি বানানর আর একটি প্রনালি ক্রমানুসারে নিচের ছবিতে দেয়া হল ...।
১).



২).
                                


).
                                                   

).
               


প্রস্তুত হয়ে গেল আর এক ধরনের পরটা সেপ।


এটি নানা রকম চাটনির সাথে পরিবেসন করুন।